المبحثُ الأول: قاعدة: التَّشْبِيهُ هو أَصْلُ عِبادَةِ الأوْثانِ عندَ أَكْثَرِ المشركين.
المبحثُ الثاني: قاعدةٌ: الشِّرْكُ هُوَ التَّسْوِيَةُ بَيْنَ اللهِ وغَيْرِهِ في شيءٍ مِنْ خَصَائِصِهِ وَحَقِّهِ.
المبحثُ الثالث: قاعدةٌ: الخوفُ الشِّرْكِي: أنْ يخَافَ العَبْدُ مِنْ غيرِ اللهِ أنْ يُصِيبَهُ مَكْروهٌ بِمَشِيئَتِهِ وَقُدْرَتِهِ وإنْ لَمْ يُباشِرْه.
المبحثُ الرابع: قاعدةٌ: السؤالُ والطلبُ من غيرِ اللهِ فيما لا يَقْدِرُ عليه إلّا الله شركٌ.
المبحثُ الخامس: قاعدةً: الاعتقادُ في الأسبابِ بِذَاتِها شِرْكٌ في الرُّبُوبيةِ والأُلوهِيةِ.
المبحثُ السادس: قاعدةٌ: الشفاعةُ مُلكٌ للهِ تعالى وطَلَبُها ورَجَاؤُها من غيرِ اللهِ أو بغيرِ إذنِهِ شِرْكٌ.
المبحثُ السابع: قاعدةٌ: كُلُّ ما وَرَدَ في القرآنِ من الأمرِ بالدعاءِ، والنهيِ عن دعاءِ غيرِ اللهِ، يَتَناوَلُ دُعاءَ المَسْأَلَةِ، وَدُعاءَ العبادةِ.

الفصل الثاني: القواعد المتعلقة بقبح الشرك وأنواعه:
وفيه ثلاثةُ مباحث:
المبحثُ الأول: قاعدةٌ: الشِّرْكُ هَضْم لِعَظَمَةِ الرُّبُوبيةِ وَتَنقُّصٌ لِحَقِ الإلهيةِ وسوءُ ظَن بِرَبِّ العالمين.
المبحثُ الثاني: قاعدة: قُبْحُ الشِّرْكِ مُسْتَقِرُ في العقولِ والفطرِ، والسّمعُ نَبَّه العُقَولَ وأَرْشَدَها إلى مَعْرِفَةِ ما أُوْدِعْ فيها مِنْ قُبْحِ ذلك.
المبحثُ الثالث: قاعدةٌ: الشِّرْكُ الأصغرُ هُوَ كُلُّ وَسِيلَةٍ وَذَرِيعَةٍ يُتَطَرَّقُ مِنْها إلى الشِّرْكِ الأكبرِ من الإراداتِ والأقوالِ والأفعالِ التي لم تَبْلُغْ رُتْبَةَ العبادةِ.
প্রথম পরিচ্ছেদ: মূলনীতি: অধিকাংশ অংশীবাদীদের নিকট মূর্তিপূজার মূল উৎস হলো সাদৃশ্য প্রদান করা।
দ্বিতীয় পরিচ্ছেদ: মূলনীতি: আল্লাহর কোনো বৈশিষ্ট্য বা হকের ক্ষেত্রে তাঁর সাথে অন্য কাউকে সমান করা হলো শিরক।
তৃতীয় পরিচ্ছেদ: মূলনীতি: শিরকি ভয় হলো: বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে এ কারণে ভয় পাওয়া যে, সে তার ইচ্ছা ও ক্ষমতা বলে তার কোনো অনিষ্ট বা ক্ষতি করবে, যদিও সে সরাসরি তাতে লিপ্ত না হয়।
চতুর্থ পরিচ্ছেদ: মূলনীতি: যা করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই, এমন বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট প্রার্থনা করা বা সাহায্য চাওয়া শিরক।
পঞ্চম পরিচ্ছেদ: মূলনীতি: মাধ্যম বা উপকরণসমূহ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর বলে বিশ্বাস করা রুবুবিয়াহ ও উলুহিয়াহর ক্ষেত্রে শিরক।
ষষ্ঠ পরিচ্ছেদ: মূলনীতি: সুপারিশ আল্লাহর মালিকানাধীন এবং আল্লাহ ছাড়া অন্য কারো নিকট তা প্রার্থনা করা বা আল্লাহর অনুমতি ব্যতীত তা আশা করা শিরক।
সপ্তম পরিচ্ছেদ: মূলনীতি: কুরআনে দুআ করার যে সব নির্দেশ এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার ব্যাপারে যে সব নিষেধ এসেছে, তা প্রার্থনা জ্ঞাপক দুআ এবং ইবাদত মূলক দুআ উভয়কেই অন্তর্ভুক্ত করে।

দ্বিতীয় অধ্যায়: শিরকের কদর্যতা ও এর প্রকারভেদ সম্পর্কিত মূলনীতিসমূহ:
এতে তিনটি পরিচ্ছেদ রয়েছে:
প্রথম পরিচ্ছেদ: মূলনীতি: শিরক হলো রুবুবিয়াহর শ্রেষ্ঠত্বের হানি ঘটানো, উলুহিয়াহর হকের অবমাননা করা এবং রাব্বুল আলামীনের প্রতি কুধারণা পোষণ করা।
দ্বিতীয় পরিচ্ছেদ: মূলনীতি: শিরকের কদর্যতা বুদ্ধি ও সহজাত প্রকৃতির (ফিতরাত) মধ্যে সুদৃঢ়ভাবে প্রোথিত। আর ওহির বর্ণনা বুদ্ধিকে এ বিষয়ে সতর্ক করেছে এবং এর মধ্যে নিহিত কদর্যতা অনুধাবনে পথপ্রদর্শন করেছে।
তৃতীয় পরিচ্ছেদ: মূলনীতি: ছোট শিরক হলো এমন সব মাধ্যম ও পথ যা বড় শিরকের দিকে ধাবিত করে; তা ইচ্ছা, কথা বা কাজের মাধ্যমে হতে পারে যা ইবাদতের স্তরে পৌঁছায়নি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 15)