52 - خَالِد بن إِسْمَاعِيل
أَبُو الْوَلِيد المَخْزُومِي روى عَن عبيد الله بن عمر أَحَادِيث مَوْضُوعَة
53 - دَاوُد بن عجلَان الْمَكِّيّ
وَيُقَال البَجلِيّ يرْوى عَن أبي عقال عَن انس بن مَالك أَحَادِيث مَوْضُوعَة روى عَنهُ يحيى بن سُلَيْمَان الطَّائِفِي وَغَيره
54 - دَاوُد بن المحبر بن قحذم كنيته أَبُو سُلَيْمَان حدث بِبَغْدَاد عَن جمَاعَة من الثِّقَات بِأَحَادِيث مَوْضُوعَة حدثونا عَن الْحَارِث بن أُسَامَة عَنهُ بِكِتَاب الْعقل وَأكْثر مَا أودع ذَلِك الْكتاب من الحَدِيث مَوْضُوع على رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كذبه أَحْمد بن حَنْبَل جزاه الله عَن نبيه صلى الله عليه وسلم خيرا
52 - খালিদ বিন ইসমাঈল
আবুল ওয়ালিদ আল-মাখজুমি। তিনি উবাইদুল্লাহ বিন উমর থেকে জাল (موضوعة) হাদিস বর্ণনা করেছেন।
53 - দাউদ বিন আজলান আল-মাক্কি
তাঁকে আল-বাজালিও বলা হয়। তিনি আবু উক্বাল থেকে, তিনি আনাস বিন মালিক থেকে জাল (موضوعة) হাদিস বর্ণনা করেন। তাঁর থেকে ইয়াহইয়া বিন সুলাইমান আত-তাঈফি এবং অন্যান্যরা বর্ণনা করেছেন।
54 - দাউদ বিন আল-মুহাব্বার বিন কাহজহাম, তাঁর উপনাম আবু সুলাইমান। তিনি বাগদাদে একদল নির্ভরযোগ্য (الثقات) রাবির সূত্রে জাল (موضوعة) হাদিস বর্ণনা করেছেন। আল-হারিস বিন উসামার সূত্রে আমাদের নিকট তাঁর পক্ষ থেকে ‘কিতাবুল আকল’ বর্ণিত হয়েছে। সেই কিতাবে সন্নিবেশিত অধিকাংশ হাদিসই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে আরোপিত জাল (موضوع)। আহমাদ বিন হাম্বল তাঁকে মিথ্যাবাদী (كذبه) সাব্যস্ত করেছেন; আল্লাহ তাঁকে তাঁর নবীর পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: ١٣٥)