‌‌النَّوْع الْحَادِي وَالسِّتُّونَ معرفَة الثِّقَات والضعفاء

هُوَ من أجل الْأَنْوَاع وأفخمه فَإِنَّهُ الْمرقاة إِلَى معرفَة صِحَة الحَدِيث وسقمه
وَفِيه عدَّة تصانيف مِنْهَا مُفْرد فِي الضُّعَفَاء ككتاب البُخَارِيّ وَالنَّسَائِيّ والعقيلي وَالدَّارَقُطْنِيّ وَغَيرهَا وَفِي الثِّقَات
একষট্টিতম প্রকার: নির্ভরযোগ্য এবং দুর্বল বর্ণনাকারীদের পরিচিতি

এটি ইলমে হাদিসের প্রকারসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ বিষয়; কেননা এটি হাদিসের বিশুদ্ধতা ও ত্রুটিযুক্ততা নিরুপণের সোপান স্বরূপ।
এ বিষয়ে বহু গ্রন্থ রচিত হয়েছে। এগুলোর মধ্যে কতগুলো কেবল দুর্বল বর্ণনাকারীদের জন্য নিবেদিত; যেমন—ইমাম বুখারি, নাসায়ি, উকাইলি ও দারাকুতনি প্রমুখের গ্রন্থসমূহ। আবার কতগুলো গ্রন্থ কেবল নির্ভরযোগ্য বর্ণনাকারীদের নিয়ে রচিত।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 657)