‌‌بِسم الله الرَّحْمَن الرَّحِيم
الْحَمد لله الَّذِي نزل أحسن الحَدِيث وفضله وَبَين أفضل السّنَن وفصله وَبعث فِي الأمِيِين رَسُولا مِنْهُم يَتْلُو آيَاته ويخرجهم من الظُّلُمَات إِلَى النُّور بِإِظْهَار حججه ومعجزاته صلى الله عليه وسلم وعَلى آله وَأَصْحَابه نُجُوم الْهِدَايَة فِي مَشَارِق التَّحْقِيق وبدور الدِراية فِي مطالع التَّوْفِيق مَا فرغ مرجوم بِنَجْم شهَاب ورفِع مكسور صِحَاح فِي كل حِسَاب
وَبعد:
فَإِن من أعظم الْعُلُوم على الْإِطْلَاق وأعلاها بِالِاسْتِحْقَاقِ عِلم الحَدِيث الباحث عَن أَقْوَال سيد الْمُرْسلين وأفعاله الكاشف عَن سيرته وأحواله الْحَاوِي على آثَار أَئِمَّة الْهدى وسماتهم الْمُشْتَمل على مَذَاهِب أَرْبَاب التقى وصفاتهم إِذْ بِهِ تعرف حقائق التَّنْزِيل وأنواره وَبِه تكشف دقائق التَّأْوِيل وأسراره. وَإِن الْأَئِمَّة الْكِرَام البررة قد صنفوا فِيهِ كتبا مُعْتَبرَة لَكِن لما ظهر تقاصر اللَّهُمَّ عَن فحص مَا دونوا وَعَن الإطلاع على مَا بينوا وَصَارَ قصارى أَمر النَّاس فِي هَذِه الْأَيَّام وَغَايَة الِاشْتِغَال بَين الْأَنَام أَن يحوموا حول المختصرات ويقتصروا على ظواهر الْعبارَات ألفت هَذَا الْمُخْتَصر فِي علم الْأَثر منبع الدُّرَر المتضمن لما يحْتَاج إِلَيْهِ على وَجه مُعْتَبر المشتل على مُقَدّمَة فِيهَا تصفية للفكر وعَلى بَابَيْنِ وخاتمة بهَا تدقيق للنَّظَر
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন এবং তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন; আর সর্বোত্তম সুন্নাহসমূহ বর্ণনা ও বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এবং তিনি উম্মীদের মধ্য থেকে তাদেরই একজনকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন এবং তাঁর দলীল ও মুজিজাসমূহ প্রকাশের মাধ্যমে তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আল্লাহর সালাত ও সালাম বর্ষিত হোক তাঁর ওপর এবং তাঁর পরিবারবর্গ ও তাঁর সেইসব সাহাবীদের ওপর, যারা গবেষণার দিগন্তে হেদায়েতের নক্ষত্র এবং তৌফিকের উদয়স্থলে ইলমে দিরায়ার (الدراية) পূর্ণিমা; যতক্ষণ পর্যন্ত নক্ষত্র দ্বারা বিতাড়িত শয়তান ধ্বংস হতে থাকবে এবং প্রতিটি হিসেবে ভগ্নাংশকে সহিহ (صحاح) সংখ্যায় উন্নীত করা হবে।
অতঃপর:
নিশ্চিতভাবে জ্ঞানসমূহের মধ্যে নিরঙ্কুশভাবে শ্রেষ্ঠ এবং যোগ্যতার বিচারে সর্বোচ্চ হলো হাদিস বিজ্ঞান, যা রাসুলকুলের শিরোমণির বাণী ও কার্যাবলী নিয়ে আলোচনা করে, যা তাঁর সীরাত ও জীবনধারা উন্মোচন করে; যা হেদায়েতের ইমামগণের আছার (آثار) ও বৈশিষ্ট্যসমূহ ধারণ করে এবং তাকওয়াবান ব্যক্তিবর্গের মাযহাব ও গুণাবলীকে অন্তর্ভুক্ত করে। কেননা এর মাধ্যমেই ওহীর বাস্তবতা ও নূরসমূহ জানা যায় এবং এর মাধ্যমেই তাফসীরের সূক্ষ্মতা ও রহস্যসমূহ উন্মোচিত হয়। আর নিশ্চয়ই সম্মানিত ও নেককার ইমামগণ এই বিষয়ে নির্ভরযোগ্য গ্রন্থসমূহ সংকলন করেছেন; কিন্তু যখন তাদের সংকলিত বিষয়সমূহ যাচাই এবং বর্ণিত বিষয়সমূহ অনুধাবনের ক্ষেত্রে মানুষের অক্ষমতা প্রকাশ পেল, আর বর্তমান সময়ে মানুষের দৌড় এবং জনসাধারণের জ্ঞানচর্চার চূড়ান্ত সীমা হয়ে দাঁড়াল কেবল সংক্ষিপ্তসার (المختصرات) গ্রন্থগুলোর চারপাশে ঘুরপাক খাওয়া এবং বাক্যের বাহ্যিক অর্থের ওপর সীমাবদ্ধ থাকা, তখন আমি ইলমে আছারের (الأثر) বিষয়ে এই সংক্ষিপ্তসার (المختصر) সংকলন করেছি—যা মুক্তার আধার এবং যা প্রয়োজনীয় বিষয়সমূহকে নির্ভরযোগ্য পদ্ধতিতে ধারণ করে। এটি একটি ভূমিকা (مقدمة), যাতে রয়েছে চিন্তার স্বচ্ছতা; এবং দুটি অধ্যায় ও একটি উপসংহারের (خاتمة) ওপর مشتمل, যার মাধ্যমে গভীর অন্তর্দৃষ্টি অর্জিত হয়।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: ١٠٩)