- وَقَالَ الْبَدْر بن جمَاعَة فِي مُخْتَصره عِنْد ذكر القَوْل الأول هَذَا هُوَ الصَّحِيح الْمُخْتَار فيهمَا وَبِه قَالَ الشَّافِعِي انْتهى
وَقَالَ الطَّيِّبِيّ فِي خلاصته فِي حق القَوْل الأول على الصَّحِيح الْمَشْهُور انْتهى
বদর বিন জামাআহ তাঁর মুখতাসার গ্রন্থে প্রথম মতটি উল্লেখ করার সময় বলেন, “উভয় ক্ষেত্রে এটিই হলো সঠিক (صحيح) ও মনোনীত (المختار) এবং ইমাম শাফিঈও এই মতই ব্যক্ত করেছেন।” ইতি।
এবং আত-তয়্যিবী তাঁর খুলাসাত গ্রন্থে প্রথম মতটি প্রসঙ্গে বলেছেন, “[এটি] সঠিক (صحيح) ও প্রসিদ্ধ (المشهور) অভিমত অনুযায়ী।” ইতি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 96)