ولن أستطيع في هذا المقام استقصاء هدي النبي صلى الله عليه وسلم في معاملاته كلها، فهذا دونه خرط القتاد، وهو بحر بعيد غوره، لكني رأيت أن أسلط الضوء على نماذج من هديه صلى الله عليه وسلم، وفيها ما يدعونا إلى مزيد من البحث والتنقيب عن سنته وهديه صلى الله عليه وسلم، واللهَ أسأل أن يقيم حياتنا على السنة، وأن يجعلنا ممن عرف الحق والتزمه، إنه ولي ذلك والقادر عليه.
আর এই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল মুয়ামালা বা লেনদেনের ক্ষেত্রে তাঁর হিদায়াত বা আদর্শ পূর্ণাঙ্গভাবে অনুসন্ধান করা আমার পক্ষে সম্ভব হবে না। কেননা এটি এক অতিশয় দুরুহ কাজ এবং এটি এমন এক সমুদ্র যার তলদেশ অতলস্পর্শী। তবে আমি তাঁর হিদায়াতের কিছু নমুনার ওপর আলোকপাত করা সমীচীন মনে করেছি, যার মধ্যে এমন উপকরণ রয়েছে যা আমাদের তাঁর সুন্নাহ ও হিদায়াত সম্পর্কে অধিকতর গবেষণা ও অনুসন্ধানের প্রতি আহ্বান জানায়। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের জীবনকে সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত করেন এবং আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন যারা সত্যকে চিনেছে এবং তা আঁকড়ে ধরেছে। নিশ্চয়ই তিনি এর অভিভাবক এবং এর ওপর পূর্ণ ক্ষমতাবান।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 6)