‌‌بيان عدد ركعات صلاة الضحى

‌‌السؤال
قرأت هذا الحديث وعملت به، وهو أن أخاً لي في الله قال لي: (إن صلاة الضحى ثمان ركعات فقط)، أريد أن أعرف مدى صحة الحديث؟

‌‌الجواب
صلاة الضحى تبدأ من ركعتين، والحد الأقصى ثمان ركعات؛ لحديث أم هانئ الذي ورد في البخاري.
চাশতের সালাতের রাকাত সংখ্যার বর্ণনা

প্রশ্ন
আমি এই হাদীসটি পড়েছি এবং সে অনুযায়ী আমল করেছি। তা হলো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার এক দ্বীনি ভাই আমাকে বলেছেন: (চাশতের সালাত কেবল আট রাকাত), আমি হাদীসটির বিশুদ্ধতা কতটুকু তা জানতে চাই।

উত্তর
চাশতের সালাত দুই রাকাত থেকে শুরু হয় এবং এর সর্বোচ্চ সীমা আট রাকাত; বুখারীতে বর্ণিত উম্মে হানী (রাযিয়াল্লাহু আনহা)-এর হাদীসের ভিত্তিতে।

(খণ্ড: 5) (পৃষ্ঠা: 12)