صفات الله وآثارها في إيمان العبد -‌‌ شرح صفة الأولية والآخرية لله عز وجل
الأول والآخر اسمان من أسماء الله عز وجل، ويتضمن هذان الاسمان صفتين من صفاته سبحانه، وهما: الأولية والآخرية.
ولهاتين الصفتين أثرهما على إيمان العبد وعبوديته لربه، فالله هو الأول وكل شيء بدايته بيده، وهو سبحانه الآخر وكل شيء خاتمته إليه.
আল্লাহর গুণাবলি এবং বান্দার ঈমানে সেগুলোর প্রভাব -‌‌ মহান আল্লাহর আউয়ালিয়াত (অনাদ্যন্ততা) ও আখিরিয়াত (অনন্তত্ব) গুণের ব্যাখ্যা
‘আল-আউয়াল’ এবং ‘আল-আখির’ মহান আল্লাহর নামসমূহের অন্তর্ভুক্ত দুটি নাম, আর এই নাম দুটি তাঁর সুমহান সত্তার দুটি গুণকে শামিল করে, আর তা হলো: আউয়ালিয়াত ও আখিরিয়াত।
এই গুণ দুটির প্রভাব রয়েছে বান্দার ঈমান এবং তার রবের প্রতি বন্দেগির ওপর; কেননা আল্লাহই প্রথম এবং প্রতিটি বিষয়ের সূচনা আল্লাহর হাতে, আর তিনি পবিত্র সত্তা হিসেবে শেষ এবং প্রতিটি বিষয়ের সমাপ্তি তাঁরই কাছে।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 1)