‌‌[ما ينافي التوحيد ويضاده]
ما ينافي التوحيد ويضاده 1 - أول ما فرض الله على الناس الإيمان بالله والكفر بالطاغوت.
كما قال تعالى: {وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ} [النحل: 36] (1) .
2 - معنى الطاغوت: كل ما عُبد من دون الله وهو راضٍ.
3 - صفة الكفر بالطاغوت: أن تعتقد بطلان عبادة غير الله تعالى وتتركها وتبغضها، وتكفِّر أهلها وتعاديهم.
4 - الشرك ضد التوحيد، فالتوحيد هو إفراد الله تعالى بالعبادة، والشرك هو صرف إحدى العبادات لغير الله تعالى، مثل أن يدعو غير الله، أو يسجد لغير الله.
5 - الشرك أكبر الذنوب وأعظمها، لقوله تعالى: {إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ} [النساء: 48] (2) .--------------------------------------------
(1) سورة النحل آية: 36.
(2) سورة النساء آية: 48.
[তাওহীদের পরিপন্থী ও বিপরীত বিষয়সমূহ]
তাওহীদের পরিপন্থী ও বিপরীত বিষয়সমূহ ১ - আল্লাহ মানুষের ওপর প্রথম যা ফরজ করেছেন তা হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাগুতকে অস্বীকার করা।
যেমন আল্লাহ তাআলা বলেছেন: "আমি অবশ্যই প্রত্যেক জাতির নিকট একজন রাসূল পাঠিয়েছি (এ নির্দেশ দিয়ে) যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুতকে বর্জন কর।" [আন-নাহল: ৩৬] (১)।
২ - তাগুতের অর্থ: আল্লাহ ছাড়া অন্য যা কিছুরই ইবাদত করা হয় এবং সে তাতে সন্তুষ্ট থাকে।
৩ - তাগুতকে অস্বীকার করার পদ্ধতি: আল্লাহ তাআলা ব্যতীত অন্যের ইবাদত বাতিল বলে বিশ্বাস করা, তা বর্জন করা ও তার প্রতি ঘৃণা পোষণ করা এবং এর অনুসারীদের কাফির মনে করা ও তাদের সাথে শত্রুতা পোষণ করা।
৪ - শিরক হলো তাওহীদের বিপরীত। তাওহীদ হলো ইবাদতে আল্লাহ তাআলাকে একক করা, আর শিরক হলো কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য উৎসর্গ করা; যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দুআ করা অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা।
৫ - শিরক হলো সবচাইতে বড় ও গুরুতর গুনাহ। কেননা আল্লাহ তাআলা বলেছেন: "নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যেকোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" [আন-নিসা: ৪৮] (২)।--------------------------------------------
(১) সূরা আন-নাহল, আয়াত: ৩৬।
(২) সূরা আন-নিসা, আয়াত: ৪৮।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 24)