‌‌[صفات الفائزين]
صفات الفائزين قال الله تعالى: {وَالْعَصْرِ - إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ - إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ} [العصر: 1 - 3] (1) .
أقسم الله تعالى بالعصر وهو الزمان على أن الإنسان في خسارة وهلاك إلا من حقق أربع صفات:
1 - الإيمان: وهو معرفة الله تعالى، ومعرفة نبيه، ومعرفة دين الإسلام.
2 - العمل الصالح: مثل الصلاة والزكاة والصيام والصدق وبرّ الوالدين.
3 - التواصي بالحق: وهو الدعوة إلى الإيمان والعمل الصالح، والترغيب في ذلك.
4 - التواصي بالصبر: وهو الصبر على فعل الطاعات، والصبر عند وقوع المصائب.--------------------------------------------
(1) سورة العصر الآيات: 1- 3.
[বিজয়ীদের বৈশিষ্ট্যসমূহ]
বিজয়ীদের বৈশিষ্ট্যসমূহ মহান আল্লাহ বলেন: {সময়ের কসম - নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে - তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে} [আল-আসর: ১-৩] (১)।
মহান আল্লাহ আসর তথা সময়ের কসম খেয়েছেন যে, নিশ্চয়ই মানুষ ক্ষতি ও ধ্বংসের মধ্যে রয়েছে, কেবল সেই ব্যক্তি ব্যতীত যে চারটি বৈশিষ্ট্য অর্জন করেছে:
১ - ঈমান: আর তা হলো মহান আল্লাহকে জানা, তাঁর নবীকে জানা এবং ইসলাম ধর্মকে জানা।
২ - সৎকর্ম: যেমন সালাত, জাকাত, সিয়াম, সত্যবাদিতা এবং পিতামাতার প্রতি সদাচরণ।
৩ - সত্যের উপদেশ দান: আর তা হলো ঈমান ও সৎকর্মের দিকে দাওয়াত দেওয়া এবং সে বিষয়ে উৎসাহিত করা।
৪ - ধৈর্যের উপদেশ দান: আর তা হলো ইবাদত পালনে ধৈর্য ধারণ করা এবং বিপদাপদ আপতিত হওয়ার সময় ধৈর্য ধারণ করা।--------------------------------------------
(১) সূরা আল-আসর, আয়াত: ১-৩।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 23)