ولا يسعني إلا أن أتوجه إلى الباري عز وجل أن يكلأ مصنف هذا الكتاب بعين رعايته، ليتابع مسيرة عطائه، وليخرج ما بجعبته " مما أشار إليه في مقدمته " من مشروع كامل ومتكامل، في خدمة كتب الإمام الطبري - رحمه الله تعالى - وخاصة ما يتعلق بها من تراجم رجال أسانيد الطبري في كتبه، ليتمم بهذه الحلقة من تراجم الرجال، سلسلة من معاجم الشيوخ وتراجم رواة الحديث والآثار والتفسير بالأثر.
وهذا العمل الذي بين أيدينا الآن والذي ينم عن عظيم طاقه، وكبير مكنون يتمتع بهما فبارك الله به وبعلمه، ونفع به الناس آمين
الدكتور محمد بن عبد الرزاق الرعود
نائب عميد كلية الدعوة وأصول الدين والأستاذ المساعد في علوم السنة والحديث
جامعة البلقاء التطبيقية - عمان - الأردن

আমি মহান স্রষ্টা আল্লাহ আয্যা ওয়া জাল্লার নিকট প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে পারছি না যে, তিনি এই গ্রন্থের রচয়িতাকে তাঁর বিশেষ তত্ত্বাবধানে রক্ষা করুন, যাতে তিনি তাঁর জ্ঞানগত অবদানের ধারা অব্যাহত রাখতে পারেন এবং তাঁর নিকট গচ্ছিত সেই পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রকল্পটি বের করে আনতে পারেন—যেটির প্রতি তিনি তাঁর ভূমিকায় ইঙ্গিত করেছেন—যা ইমাম তাবারী (আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন)-এর কিতাবসমূহের খিদমতের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে তাঁর কিতাবসমূহের সনদের রাবীদের জীবনী সংক্রান্ত অংশটুকু। যেন রাবীদের জীবনীর এই পর্বটির মাধ্যমে তিনি তাঁর শাইখদের অভিধান এবং হাদীস, আসার ও তাফসীরে মা’সুরের বর্ণনাকারীদের জীবনীর ধারাটি সম্পন্ন করতে পারেন।
আমাদের সামনে বিদ্যমান এই কাজটির প্রতিটি পরতে পরতে তাঁর সুমহান সামর্থ্য এবং বিশাল অন্তনির্হিত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটেছে যা তিনি ধারণ করেন। সুতরাং আল্লাহ তাঁর মধ্যে ও তাঁর ইলমের মধ্যে বরকত দান করুন এবং তাঁর মাধ্যমে মানুষের উপকার করুন। আমীন।
ডক্টর মুহাম্মাদ বিন আব্দুল রাজ্জাক আল-রাউদ
দাওয়া ও উসুলুদ দীন অনুষদের উপ-ডীন এবং সুন্নাহ ও হাদীস শাস্ত্রের সহকারী অধ্যাপক
আল-বালকা অ্যাপ্লাইড ইউনিভার্সিটি - আম্মান - জর্ডান

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 7)