14 - عَنْ هِشَامٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ: نُخْرِجَهُنَّ يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الأَضْحَى، الْعَوَاتِقَ، وَالْحُيَّضَ، وَذَوَاتِ الْخُدُورِ، فَأَمَّا الْحُيَّضُ: فَيَعْتَزِلْنَ المُصَلَّى وَيَشْهَدْنَ دَعْوَةَ الْمُسْلِمِينَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِحْدَانَا لا يَكُونُ لَهَا جِلْبَابٌ، قَالَ: «فَلْتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا»
১৪ - হিশাম থেকে, হাফসাহ সূত্রে উম্মু আতিয়্যাহ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের নির্দেশ দিয়েছেন যেন: আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে পর্দানশীন যুবতী, ঋতুবতী এবং অন্তরালবাসিনী নারীদের বের করে নিয়ে আসি; তবে ঋতুবতী নারীরা নামাযের স্থান থেকে দূরে থাকবে এবং তারা মুসলিমদের দোয়ায় শরিক হবে। আমি বললাম: হে আল্লাহর রাসূল, আমাদের কারো কারো চাদর নেই। তিনি বললেন: «তার বোন যেন তাকে নিজের চাদর থেকে পরিধান করতে দেয় (অর্থাৎ নিজের চাদরে তাকে শরিক করে নেয়)»।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 14)