115 - حَدَّثَنَا سَعْدَانُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُمَيٍّ، عَنْ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، قَالَ: شُكِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الِاعْتِمَادُ وَالِإِدِّعَامُ فِي الصَّلَاةِ، فَرَخَّصَ لَهُمْ أَنْ يَسْتَعِينَ الرَّجُلُ [بِمِرْفَقَيْهِ] عَلَى رُكْبَتَيْهِ أَوْ فَخِذَيْهِ.
১১৫ - আমাদের নিকট সা’দান বর্ণনা করেছেন, তিনি বলেন: সুফিয়ান আমাদের নিকট সুমাই থেকে, তিনি নুমান ইবনে আবি আইয়্যাশ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সালাতে (ক্লান্তির কারণে) ভর দেওয়া বা ঠেস দেওয়া সম্পর্কে অভিযোগ করা হলে তিনি তাদেরকে অনুমতি প্রদান করেন যেন কোনো ব্যক্তি তার [দুই কনুইয়ের] সাহায্যে নিজের দুই হাঁটু অথবা দুই উরুর ওপর ভর দিতে পারে।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 36)