27- حَدَّثَنَا الْحَسَنُ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ أَبُو حُمَيْدٍ، ثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِي الرَّبِيعِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم:
((اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَإِسْرَافِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَالْمُؤَخِّرُ لا إِلَهَ إِلا أَنْتَ)) .
২৭- হাসান আমাদের নিকট বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আবু হুমায়িদ আমাদের নিকট বর্ণনা করেছেন, হাজ্জাজ বিন মুহাম্মাদ আমাদের নিকট মাসউদী থেকে বর্ণনা করেছেন, তিনি আলক্বামাহ বিন মারশাদ থেকে, তিনি আবু রাবী‘ থেকে, তিনি আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআসমূহের মধ্যে একটি ছিল:
((হে আল্লাহ! আপনি আমার পূর্বের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিন, যা আমি গোপনে করেছি এবং যা প্রকাশ্য করেছি তাও, এবং আমার সীমালঙ্ঘনসমূহও, আর যা আপনি আমার চেয়েও ভালো জানেন। আপনিই অগ্রসরকারী এবং আপনিই পশ্চাৎকারী, আপনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই।)) .

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 56)