حدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال سمعت جابر بن يزيد يقول عندي خمسون ألف حديث ما حدثت منها بحديث فحدث يوما بحديث فقال هذا من الخمسين ألف
আহমদ বিন ইউনুস আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, যুহাইর আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি জাবির বিন ইয়াযিদকে বলতে শুনেছি, তিনি বলতেন: আমার নিকট পঞ্চাশ হাজার হাদীস সংরক্ষিত রয়েছে যার একটিও আমি (এযাবৎ) বর্ণনা করিনি। অতঃপর একদিন তিনি একটি হাদীস বর্ণনা করলেন এবং বললেন: এটি সেই পঞ্চাশ হাজার হাদীসেরই অন্তর্ভুক্ত।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 56)