وكان قوم يتكلمون في القدر منهم من يزن ويتوهم عليه احتمل الناس حديثهم لما عرفوا من اجتهادهم في الدين وصدق ألسنتهم وأمانتهم في الحديث لم يتوهم عليهم الكذب وإن بلوا بسوء رأيهم فمنهم
‌‌328 - قتادة
একদল লোক তাকদির (তথা ভাগ্য) প্রসঙ্গে আলোচনা করতেন। তাদের মধ্যে এমন ব্যক্তিগণও ছিলেন যাদের প্রতি (ভ্রান্ত মতবাদের) সন্দেহ ও অভিযোগ আরোপ করা হতো। তবে দ্বীনের পথে তাদের কঠোর সাধনা, সত্যবাদিতা এবং হাদিস বর্ণনায় তাদের বিশ্বস্ততা সম্পর্কে অবগত থাকার কারণে মানুষ তাদের বর্ণিত হাদিস গ্রহণ করে নিয়েছিলেন। তাদের ব্যাপারে মিথ্যার কোনো সংশয় ছিল না, যদিও তারা ভ্রান্ত মতাদর্শের দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাদেরই অন্তর্ভুক্ত হলেন—
‌‌৩২৮ - কাতাদাহ

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 310)