حدثنا علي بن المديني عن يحيى حدثني سعيد بن عبيد عن الأغضف قال كنا عند سفيان فقلت حدثني عثمان البري عن منصور عن أبي وائل عن عبد الله في المسح قال كذب
আলী ইবনুল মাদিনী ইয়াহইয়া থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: সাঈদ ইবনে উবাইদ আল-আগদাফ থেকে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা সুফিয়ানের নিকট ছিলাম। এমতাবস্থায় আমি বললাম, উসমান আল-বাররী মানসূর থেকে, তিনি আবু ওয়ায়েল থেকে এবং তিনি আবদুল্লাহ থেকে মাসেহ্ করা সম্পর্কে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বললেন, “সে মিথ্যা বলেছে।”
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 167)