وَيَدْخُلُ الْإِيمَانُ بِالْمَوْتِ وَمَا … مِنْ بَعْدِهِ عَلَى الْعِبَادِ حُتِمَا
وَأَنَّ كُلًّا مُقْعَدٌ مَسْئُولُ … مَا الرَّبُّ مَا الدِّينُ وَمَا الرَّسُولُ؟
وَعِنْدَ ذَا يُثَبِّتُ الْمُهَيْمِنُ … بِثَابِتِ الْقَوْلِ الَّذِينَ آمَنُوا
وَيُوقِنُ الْمُرْتَابُ عِنْدَ ذَلِكْ … بِأَنَّ مَا مَوْرِدُهُ الْمَهَالِكْ
وَبِاللِّقَا وَالْبَعْثِ وَالنُّشُورِ … وَبِقِيَامِنَا مِنَ الْقُبُورِ
غُرْلًا حُفَاةً كَجَرَادٍ مُنْتَشِرْ … يَقُولُ ذُو الْكُفْرَانِ ذَا يَوْمٌ عَسِرْ
وَيُجْمَعُ الْخَلْقُ لِيَوْمِ الْفَصْلِ … جَمِيعُهُمْ عُلْوِيُّهُمْ وَالسُّفْلِي
فِي مَوْقِفٍ يَجِلُّ فِيهِ الْخَطْبُ … وَيَعْظُمُ الْهَوْلُ بِهِ وَالْكَرْبُ
وَأُحْضِرُوا لِلْعَرْضِ وَالْحِسَابِ … وَانْقَطَعَتْ عَلَائِقُ الْأَنْسَابِ
وَارْتَكَمَتْ سَجَائِبُ الْأَهْوَالِ … وَانْعَجَمَ الْبَلِيغُ فِي الْمَقَالِ
وَعَنَتِ الْوُجُوهُ لِلْقَيُّومِ … وَاقْتُصَّ مِنْ ذِي الظُّلْمِ لِلْمَظْلُومِ
وَسَاوَتِ الْمُلُوكُ لِلْأَجْنَادِ … وَجِيءَ بِالْكِتَابِ وَالْأَشْهَادِ
وَشَهِدَتِ الْأَعْضَاءُ وَالْجَوَارِحُ … وَبَدَتِ السَّوْءَآتُ وَالْفَضَائِحُ
وَابْتُلِيَتْ هُنَالِكَ السَّرَائِرْ … وَانْكَشَفَ الْمَخْفِيُّ فِي الضَّمَائِرْ
وَنُشِرَتْ صَحَائِفُ الْأَعْمَالِ … تُؤْخَذُ بِالْيَمِينِ وَالشِّمَالِ
طُوبَى لِمَنْ يَأْخُذُ بِالْيَمِينِ … كِتَابَهُ بُشْرَى بِحُورٍ عِينِ
وَالْوَيْلُ لِلْآخِذِ بِالشِّمَالِ … وَرَاءَ ظَهْرٍ لِلْجَحِيمِ صَالِي
وَالْوَزْنُ بِالْقِسْطِ فَلَا ظُلْمَ وَلَا … يُؤْخَذُ عَبْدٌ بِسِوَى مَا عَمِلَا
فَبَيْنَ نَاجٍ رَاجِحٍ مِيزَانُهُ … وَمُقْرِفٍ أَوْبَقَهُ عُدْوَانُهُ
وَيُنْصَبُ الْجِسْرُ بِلَا امْتِرَاءِ … كَمَا أَتَى فِي مُحْكَمِ الْأَنْبَاءِ
يَجُوزُهُ النَّاسُ عَلَى أَحْوَالِ … بِقَدْرِ كَسْبِهِمْ مِنَ الْأَعْمَالِ
فَبَيْنَ مُجْتَازٍ إِلَى الْجِنَانِ … وَمُسْرِفٍ يُكَبُّ فِي النِّيرَانِ
وَالنَّارُ وَالْجَنَّةُ حَقٌّ وَهُمَا … مَوْجُودَتَانِ لَا فَنَاءَ لَهُمَا
মৃত্যুর প্রতি এবং বান্দাদের ওপর তার পরবর্তী যা কিছু … অবধারিত হয়েছে, তার প্রতি ঈমান আনাও এর অন্তর্ভুক্ত।
আর নিশ্চয়ই প্রত্যেককে (কবরে) বসানো হবে এবং জিজ্ঞাসা করা হবে … রব কে? দ্বীন কী? এবং রসূল কে?
আর সেই সময়ে মহান রক্ষাকারী (আল্লাহ) মুমিনদেরকে … সুদৃঢ় বাণীর মাধ্যমে অবিচল রাখবেন।
আর সেই মুহূর্তে সংশয়বাদী নিশ্চিতভাবে জানতে পারবে … যে, তার গন্তব্যস্থল হলো ধ্বংসের স্থান।
আর আল্লাহর সাথে সাক্ষাৎ, পুনরুত্থান ও হাশরের ময়দানে একত্রিত হওয়া … এবং আমাদের কবর থেকে উঠে দাঁড়ানোর প্রতি (ঈমান আনা আবশ্যক)।
খত্নাবিহীন ও নগ্নপদ অবস্থায় ছড়িয়ে থাকা পঙ্গপালের ন্যায়; … সেদিন অস্বীকারকারী কাফির বলবে— এটি এক কঠিন দিন।
আর ফয়সালার দিনের জন্য সমস্ত সৃষ্টিজগতকে একত্রিত করা হবে … তাদের ঊর্ধ্বজগত ও নিম্নজগতের সকলকে।
এমন এক স্থানে যেখানে পরিস্থিতি হবে অত্যন্ত গুরুতর … এবং তার ভয়াবহতা ও কষ্ট হবে অত্যন্ত প্রকট।
তাদেরকে পেশ করা ও হিসাবের জন্য উপস্থিত করা হবে … এবং বংশীয় সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
ভয়ের মেঘমালা পুঞ্জীভূত হবে … এবং সুবক্তারাও কথা বলতে অক্ষম হয়ে পড়বে।
আর চিরঞ্জীব সত্তার সামনে সকলের চেহারা অবনত হবে … এবং জালিমের নিকট থেকে মজলুমের প্রতিশোধ নেওয়া হবে।
রাজন্যবর্গ সাধারণ সৈন্যদের সমান হয়ে যাবে … এবং আমলনামা ও সাক্ষীদের উপস্থিত করা হবে।
অঙ্গ-প্রত্যঙ্গসমূহ সাক্ষ্য দিবে … এবং মন্দ কর্ম ও কেলেঙ্কারিগুলো প্রকাশ হয়ে পড়বে।
সেখানে গোপন বিষয়গুলো পরীক্ষা করা হবে … এবং অন্তরের লুকায়িত বিষয়সমূহ উন্মোচিত হবে।
আমলনামাগুলো বিলিয়ে দেওয়া হবে, … যা ডান হাতে অথবা বাম হাতে গ্রহণ করা হবে।
সুসংবাদ তার জন্য যে ডান হাতে আমলনামা গ্রহণ করবে, … তার কিতাব হবে আয়তলোচনা হুরদের সুসংবাদবাহী।
আর ধ্বংস তার জন্য যে বাম হাতে আমলনামা গ্রহণ করবে … পিঠের পিছন দিক থেকে; সে প্রজ্বলিত জাহান্নামে প্রবেশ করবে।
আর ওজন হবে ন্যায়ের সাথে, ফলে কোনো জুলুম করা হবে না এবং … কোনো বান্দাকে তার কৃতকর্ম ব্যতিরেকে পাকড়াও করা হবে না।
ফলে কেউ হবে মুক্তিপ্রাপ্ত যার নেকির পাল্লা ভারী হবে, … আর কেউ হবে পাপিষ্ঠ যাকে তার সীমালঙ্ঘন ধ্বংস করে দিবে।
আর কোনো সন্দেহ ছাড়াই পুল (সিরাত) স্থাপন করা হবে … যেমনটি অকাট্য সংবাদের মাধ্যমে বর্ণিত হয়েছে।
মানুষ বিভিন্ন অবস্থায় সেটি পার হবে … তাদের অর্জিত আমল অনুযায়ী।
কেউ হবে জান্নাতে অতিক্রমকারী … আবার কোনো সীমালঙ্ঘনকারীকে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে।
আর জাহান্নাম ও জান্নাত সত্য এবং উভয়টি … বর্তমানে বিদ্যমান; তাদের কোনো ধ্বংস নেই।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 274)