وقال تعالى: {كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَاّ الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْياً بَيْنَهُمْ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ} (سورة البقرة 213) قال ابن عباس: "وكان بين آدم ونوح عشرة قرون كلهم على الإسلام" وقوله: {كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً} أي على الحق وهو دين الإسلام فاختلفوا كما ذكر ذلك في سورة يونس هذا قول الجمهور وهو الصواب.
এবং মহান আল্লাহ বলেন: {মানুষ এক উম্মতভুক্ত ছিল; অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীগণকে প্রেরণ করলেন এবং মানুষের মাঝে তারা যে বিষয়ে মতভেদ করছিল সেটির ফয়সালার জন্য সত্যসহ তাদের নিকট কিতাব অবতীর্ণ করলেন। আর যাদেরকে তা প্রদান করা হয়েছিল, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর তারা কেবল পারস্পরিক বিদ্বেষবশত তাতে মতভেদ করল। অতঃপর আল্লাহ তাঁর নিজ অনুমতিক্রমে মুমিনদেরকে সেই সত্যের দিশা দিলেন যে বিষয়ে তারা মতভেদ করছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে পরিচালিত করেন} (সূরা আল-বাকারা ২১৩)। ইবনে আব্বাস বলেন: "আদম ও নূহের মাঝে দশটি যুগ ছিল, তারা সবাই ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন।" এবং আল্লাহর বাণী: {মানুষ এক উম্মতভুক্ত ছিল} অর্থাৎ তারা সত্যের উপর ছিল যা হলো ইসলাম ধর্ম, অতঃপর তারা মতভেদে লিপ্ত হয় যেমনটি সূরা ইউনুসে উল্লেখ করা হয়েছে; এটিই জমহুর বা অধিকাংশ আলেমের অভিমত এবং এটিই সঠিক।
(খণ্ড: 2) (পৃষ্ঠা: 307)