213 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ أَسْلَمَ الْمِنْقَرِيِّ، عَنْ بِلَادِ بْنِ عِصْمَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رضي الله عنه يَقُولُ، وَكَانَ إِذَا كَانَ عَشِيَّةَ الْخَمِيسِ ليْلةِ الْجُمُعَةِ، قَامَ فَقَالَ: «إِنَّ أَصْدَقَ الْقَوْلِ قَوْلُ اللَّهِ عز وجل وَإِنَّ أَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَالشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ، وَإِنَّ شَرَّ الرَّوَايَا رَوَايَا الْكَذِبِ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ»
‌‌[تعليق المحقق] إسناده جيد
২১৩ - মুহাম্মাদ ইবনে উয়ায়নাহ আমাদের সংবাদ দিয়েছেন, তিনি আবু ইসহাক আল-ফাজারি থেকে, তিনি আসলাম আল-মিনকারি থেকে, তিনি বিলাদ ইবনে ইসমাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি—তিনি যখন বৃহস্পতিবার সন্ধ্যা তথা জুমার রাতে (বক্তব্য দিতে) দাঁড়াতেন তখন বলতেন: «নিশ্চয়ই সবচেয়ে সত্য কথা হলো মহান আল্লাহর কালাম, এবং সর্বোত্তম পথনির্দেশনা হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথনির্দেশনা। দুর্ভাগা সেই ব্যক্তি যে তার মায়ের গর্ভেই দুর্ভাগা হিসেবে নির্ধারিত হয়েছে। আর নিকৃষ্টতম বর্ণনা হলো মিথ্যার বর্ণনা, এবং নিকৃষ্টতম বিষয় হলো (দীনের মধ্যে) নবউদ্ভুদ বিষয়সমূহ, আর যা কিছু আসার তা অতি নিকটবর্তী।»
[মুহাক্কিকের মন্তব্য] এর সনদ জাইয়্যিদ (উত্তম)

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 290)