1721 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبَّادِ بْنِ الْعَوَّامِ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَيُّوبَ بْنِ بَشِيرٍ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّدَقَاتِ أَيُّهَا أَفْضَلُ؟ قَالَ: «عَلَى ذِي الرَّحِمِ الْكَاشِحِ»
১৭২১ - সাঈদ ইবনে সুলায়মান আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি আব্বাদ ইবনুল আওয়াম থেকে, তিনি সুফিয়ান ইবনে হুসাইন থেকে, তিনি যুহরী থেকে, তিনি আইয়ুব ইবনে বশীর থেকে, আর তিনি হাকিম ইবনে হিযাম (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞাসা করলেন, কোন্ সদকা সর্বোত্তম? তিনি বললেন: “বিদ্বেষপোষণকারী নিকটাত্মীয়ের প্রতি (প্রদানকৃত সদকা)।”

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 1045)