الركن الثاني: قول اللسان
أما قول اللسان: فهو النطق بالشهادتين، شهادة أن لا إله إلا الله وأن محمداً رسول الله صلى الله عليه وسلم، والإقرار بلوازمهما، قال الله تعالى: {وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ} [القصص:53]، وقال تعالى: {وَقُلْ آمَنْتُ بِمَا أَنْزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ} [الشورى:15]، وقال: {إِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ} [الزخرف:86]، وقال: {إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ} [الأحقاف:13]، وقال صلى الله عليه وسلم: (أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأني رسول الله)، وهذه الشهادة تكون باللسان.

দ্বিতীয় রুকন: জিহ্বার বাণী
জিহ্বার বাণীর বিষয়টি হলো: শাহাদাতাইন বা দুই সাক্ষ্যবাণী উচ্চারণ করা, অর্থাৎ এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল, এবং এই দুই সাক্ষ্যবাণীর অপরিহার্য দাবিগুলোকে স্বীকার করে নেওয়া। মহান আল্লাহ বলেন: “যখন তাদের কাছে এটি পাঠ করা হয়, তখন তারা বলে, ‘আমরা এর ওপর ঈমান এনেছি; নিশ্চয়ই এটি সত্য’।” [আল-কাসাস: ৫৩]। মহান আল্লাহ আরও বলেন: “আর তুমি বলো, ‘আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার ওপর ঈমান এনেছি’।” [আশ-শুরা: ১৫]। তিনি আরও বলেন: “তবে যারা সত্যের সাক্ষ্য দেয় তারা ব্যতীত।” [আয-যুখরুফ: ৮৬]। তিনি আরও বলেন: “নিশ্চয়ই যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’, অতঃপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।” [আল-আহকাফ: ১৩]। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি মানুষের সাথে লড়াই করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল।” আর এই সাক্ষ্য প্রদান জিহ্বার মাধ্যমেই সম্পন্ন হয়।

(খণ্ড: 5) (পৃষ্ঠা: 9)