30- أخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ عَنِ الْوَلِيدِ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْعَلَاءِ أنَهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدِ بْنِ أبي بَكْرٍ أنَّهُمْ ذَكَرُوا غُسْلَ يَوْمِ الْجُمُعَةِ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ إِنَّمَا كَانَ النَّاسُ يَسْكُنُونَ الْعَالِيَةَ فَيَحْضُرُونَ الْجُمُعَةَ وَبِهِم وَسَخ فإِذَا أصَابَهُمُ الرَّوْحُ سَطَعَتْ أرْوَاحُهُمْ فَيَتَأذَّى بِهَا النَّاسُ فَذُكِر ذلِكَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ أوَلَا يَغْتَسِلُونَ.
৩০- মাহমুদ ইবনু খালিদ আমাদের সংবাদ দিয়েছেন ওয়ালিদ থেকে, তিনি বলেন, আবদুল্লাহ ইবনুল আলা আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি কাসিম ইবনু মুহাম্মাদ ইবনু আবু বকরকে বলতে শুনেছেন যে, তাঁরা আয়িশা (রা.)-এর নিকট জুমার দিনের গোসলের কথা আলোচনা করছিলেন। তখন তিনি (আয়িশা) বললেন, মূলত মানুষ আলিয়া (মদিনার শহরতলি) অঞ্চলে বসবাস করত এবং তারা জুমায় উপস্থিত হতো এমতাবস্থায় যে তাদের শরীরে ময়লা লেগে থাকত। অতঃপর যখন বাতাস তাদের শরীরে লাগত তখন তাদের গায়ের গন্ধ ছড়িয়ে পড়ত, যার ফলে অন্য মানুষরা কষ্ট পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বিষয়টি উল্লেখ করা হলে তিনি বললেন, তারা কি গোসল করে আসে না?
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 71)