المسألة الثانية: تعريف النفاق والكلام عليه.
المسألة الثالثة: وجوب التفريق بين أحكام الظاهر وأحكام الباطن.
المسألة الرابعة: الخلاف في الإيمان، وكانت هذه المسألة أبرز المسائل الواردة في الكتاب، وقد تبلورت في تسعة موضوعات هي:
أولًا: أصل الخلاف في الإيمان.
ثانيًا: تقرير شبهات المخالفين في الإيمان.
ثالثًا: تفنيد تلك الشبهات.
رابعًا: الرد التفصيلي على آراء الفرق المخالفة في الإيمان.
خامسًا: مناقشة تحليلية لمذاهب المرجئة الذين أخرجوا الأعمال من الإيمان.
سادسًا: الرد على من قال بالمجاز في الإيمان.
سابعًا: حكم ترك جنس الأعمال.
ثامنًا: موقف المصنف من الخلاف بين السلف وبين مرجئة الفقهاء في الإيمان.
تاسعًا: الآثار المترتبة على الخلاف في الإيمان، وأبرز هذه الآثار: زيادة الإيمان ونقصانه، والاستثناء في الإيمان.
المسألة الخامسة: تقرير مذهب السلف في الإيمان.
المسألة السادسة: الفرق بين الإسلام والإيمان.
المسألة السابعة: الكلام على الإحسان.
وأما المسائل الفرعية (الاستطرادية) فهي عبارة عن مسألتين:
الأولى: تضمنت بعض الردود على الملاحدة من المتفلسفة وغلاة المتصوفة.
الثانية: كلام المصنف عن الأحاديث التي ذكر فيها الإسلام والإيمان، وتأصيل فهمها.
দ্বিতীয় মাসআলা: নিফাকের সংজ্ঞা এবং এর ওপর আলোচনা।
তৃতীয় মাসআলা: প্রকাশ্য বিধান ও অভ্যন্তরীণ বিধানের মাঝে পার্থক্য করার আবশ্যকতা।
চতুর্থ মাসআলা: ঈমান বিষয়ে মতভেদ। এই মাসআলাটি ছিল কিতাবে বর্ণিত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যা নয়টি প্রসঙ্গের ওপর ভিত্তি করে সুবিন্যস্ত হয়েছে, সেগুলো হলো:
প্রথমত: ঈমান বিষয়ে মতভেদের মূল ভিত্তি।
দ্বিতীয়ত: ঈমান বিষয়ে বিরোধীদের সংশয়সমূহ উপস্থাপন।
তৃতীয়ত: সেই সংশয়গুলোর খণ্ডন।
চতুর্থত: ঈমান বিষয়ে বিরোধী দলগুলোর মতামতের বিস্তারিত জবাব।
পঞ্চমত: মুরজিয়াদের মাযহাবসমূহের ওপর বিশ্লেষণাত্মক আলোচনা, যারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত নয় বলে গণ্য করেছে।
ষষ্ঠত: যারা ঈমানের ক্ষেত্রে রূপক হওয়ার কথা বলেছেন তাদের জবাব।
সপ্তমত: আমলের মূল প্রকার বর্জনের বিধান।
অষ্টমত: ঈমান বিষয়ে সালাফ এবং ফুক্বাহা মুরজিয়াদের মধ্যকার বিরোধের ব্যাপারে গ্রন্থকারের অবস্থান।
নবমত: ঈমান সংক্রান্ত মতভেদের ফলশ্রুতিতে উদ্ভূত বিষয়াদি; আর এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো: ঈমানের বৃদ্ধি ও হ্রাস পাওয়া এবং ঈমানের ক্ষেত্রে ইস্তিসনা (ইনশাআল্লাহ বলা)।
পঞ্চম মাসআলা: ঈমান বিষয়ে সালাফদের মাযহাব উপস্থাপন।
ষষ্ঠ মাসআলা: ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য।
সপ্তম মাসআলা: ইহসান সম্পর্কে আলোচনা।
আর আনুষঙ্গিক (প্রাসঙ্গিক) মাসআলাসমূহ দুটি বিষয়ের সমষ্টি:
প্রথমটি: দার্শনিকদের মধ্য হতে নাস্তিকদের এবং চরমপন্থী সূফীদের ওপর কিছু জবাব অন্তর্ভুক্ত করেছে।
দ্বিতীয়টি: ঐ সকল হাদীস সম্পর্কে গ্রন্থকারের আলোচনা যেগুলোতে ইসলাম ও ঈমানের উল্লেখ এসেছে এবং সেগুলো অনুধাবনের মূলনীতি নির্ধারণ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 8)