متماسك، أبيض الكشحين، شثن الأطراف، جليل المشاش والكتد، خمصان الأخمصين، مسيح القدمين ينبو عنهما الماء، إذا زال زال قلعا، وقيل: ليس بأخمص، وهو محمول على أنه ليس بشديد الخمص بل معتدله، يخطو تكفيا، ويمشي هونا، ذريع المشية، إذا مشى كأنما ينحط من صبب، وإذا التفت التفت
সুসংগঠিত দেহবিশিষ্ট, উজ্জ্বল শুভ্র পার্শ্বদেশযুক্ত, হাত ও পায়ের আঙুলসমূহ এবং তালু মাংসল, শরীরের জোড়সমূহ এবং ঘাড়ের নিচের হাড় বড় ও শক্তিশালী, পায়ের তলা অধিক গর্তযুক্ত এবং পায়ের পাতা মসৃণ যেখান থেকে পানি গড়িয়ে পড়ে। তিনি যখন চলতেন তখন সজোরে পা তুলতেন। বলা হয়েছে যে, তাঁর পায়ের তলা গর্তযুক্ত ছিল না; যা এ মর্মে ব্যাখ্যা করা হয়েছে যে, তাঁর পায়ের তলার গর্ত অতিমাত্রায় গভীর ছিল না বরং তা ছিল পরিমিত। তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে পা ফেলতেন এবং অত্যন্ত শান্ত ও গম্ভীরভাবে পথ চলতেন, তাঁর চলার গতি ছিল দ্রুত। তিনি যখন হাঁটতেন তখন মনে হতো যেন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে নামছেন। তিনি যখন কারও দিকে ফিরে তাকাতেন, তখন পূর্ণভাবে ঘুরে তাকাতেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 458)