وقد كنا ذكرنا هذا الحديث قبل، وحكينا قول من زعم أن رزَّ الحجلة بيض الحجل ورواية إبراهيم بن حمزة تدل على ذلك وهو مأخوذ من قولك: أرّزت الجرادة، اذ هي أثاخت ذنبها في الأرض فباضت سراتها.
আমরা ইতোপূর্বে এই হাদিসটি উল্লেখ করেছি এবং তাদের অভিমত বর্ণনা করেছি যারা মনে করেন যে, তিতির পাখির ‘রিয’ হলো তিতির পাখির ডিম। ইবরাহিম ইবনে হামযাহর বর্ণনাটি এই অর্থের সপক্ষেই প্রমাণ পেশ করে। এটি মূলত ‘আরাযাত আল-জারাদাহ’ উক্তিটি থেকে গৃহীত; যখন ফড়িং তার লেজের অগ্রভাগ মাটিতে গেঁথে দেয় এবং ডিম পাড়ে।
(খণ্ড: 3) (পৃষ্ঠা: 1591)