فيه من الفقه: أن ذبيحة النساء حلال ، وأن الحُرّة والأَمَة فيه سواء ، وفي معناهما ، الصبي إذا أطاق الذبح.
وفيه: أن من ذبح شاة لغيره بغير إذنه ، فإن الذبيحة مُذكَّاة.
وفيه: جواز الذبح بالحَجَر الذي له حَدّ يَقطع ، وبكل شيء يمور مور الحديد ، إلا السن ، والعظم ، للنهي فيهما.
এতে এই ফিকহী মাসআলা রয়েছে যে: নারীদের জবাই করা পশু হালাল, এবং এক্ষেত্রে স্বাধীন নারী ও দাসী উভয়েই সমান। আর তাদের পর্যায়ভুক্ত হলো সেই শিশু যে জবাই করতে সক্ষম।
এতে আরও রয়েছে: যে ব্যক্তি অন্যের অনুমতি ব্যতীত তার ছাগল জবাই করে, তবে সেই জবাইকৃত পশুটি বৈধ।
এতে আরও রয়েছে: ধারালো পাথর যা কাটতে সক্ষম তা দিয়ে জবাই করা বৈধ, এবং লোহার মতো ধারালো প্রতিটি বস্তু দ্বারাও জবাই করা বৈধ, কেবল দাঁত ও হাড় ব্যতীত; যেহেতু এই দুটির ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 1140)