98 - حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ: كُنْتُ غُلَامًا فِي حِجْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «يَا غُلَامُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي
৯৮ - ইবন উয়ায়না আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি ওয়ালীদ ইবন কাসীর থেকে, তিনি ওয়াহাব ইবন কায়সান থেকে, তিনি উমর ইবন আবী সালামাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তত্ত্বাবধানে একজন বালক ছিলাম, (খাওয়ার সময়) আমার হাত থালার চারদিকে ঘুরছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “হে বালক! আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের দিক থেকে খাও।” এরপর থেকে সর্বদা এটাই ছিল আমার খাওয়ার পদ্ধতি।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 104)