وفي دعاء الاستفتاح في صلاة التهجد يقول الرسول صلى الله عليه وسلم: ((وإليك حاكمت)). يقول ابن منظور في اللسان: (أي: رفعت الحكم إليك ولا حكم إلا لك).
وقال تعالى: (أَفَغَيْرَ اللهِ أَبْتَغِي حَكَمًا).
وقال سبحانه: (فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ).
وقال عز وجل: (أَلَيْسَ اللهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ).
وإن الإيمان بهذا الاسم يوجب التحاكم إلى شرع الله وحده لا شريك له، كما قال تعالى: (وَلَا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَدًا). وقال سبحانه: (وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ).
وقد بين الله تعالى ـ في آيات كثيرة ـ صفات من يستحق أن يكون الحكم له … كما قال العلامة الشنقيطي مبينًا ذلك:
فمن الآيات القرآنية التي أوضح بها تعالى صفات من له الحكم والتشريع، قوله تعالى: (وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ)، ثم قال مبينًا صفات من له الحكم: (ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ (10) فَاطِرُ السَّمَاوَاتِ
তাহাজ্জুদ নামাজের প্রারম্ভিক দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন: "এবং আপনার নিকটই আমি বিচার পেশ করেছি।" ইবনুল মনযুর 'লিসান' গ্রন্থে বলেছেন: (অর্থাৎ: আমি বিচার আপনার নিকট সোপর্দ করেছি এবং আপনি ব্যতীত কোনো বিচারক নেই)।
আল্লাহ তাআলা বলেন: (আমি কি তবে আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব?)।
মহান আল্লাহ বলেন: (অতএব তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করেন, আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী)।
পরাক্রমশালী আল্লাহ বলেন: (আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন?)।
নিশ্চয়ই এই নামের প্রতি ঈমান আনয়ন কেবল আল্লাহর শরীয়তের নিকট বিচার পেশ করাকে আবশ্যক করে যার কোনো শরীক নেই, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন: (তিনি তাঁর ফয়সালায় কাউকে শরীক করেন না)। এবং মহান আল্লাহ বলেন: (তোমরা যে বিষয়েই মতভেদ করো না কেন, তার ফয়সালা আল্লাহরই নিকট)।
আল্লাহ তাআলা বহু আয়াতে তাঁর গুণাবলি বর্ণনা করেছেন যিনি বিচার করার অধিকার রাখেন … যেমনটি আল্লামা শানকীতী তা স্পষ্ট করে বলেছেন:
কুরআনের সেই আয়াতসমূহের মধ্যে অন্যতম যাতে আল্লাহ তাআলা বিধান ও আইন প্রনয়ণকারীর গুণাবলি স্পষ্ট করেছেন, তা হলো আল্লাহর বাণী: (তোমরা যে বিষয়েই মতভেদ করো না কেন, তার ফয়সালা আল্লাহরই নিকট), অতঃপর তিনি বিচারকার্য যাঁর হাতে তাঁর গুণাবলি বর্ণনা করে বলেন: (তিনিই আল্লাহ, আমার প্রতিপালক; আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং আমি তাঁরই অভিমুখী হই। তিনি আসমানসমূহের স্রষ্টা...

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 1000)