20 - وَقِيلَ: «مَن فِي غَيْرِ فَنِّهِ دَخَلْ … أَتَى بِمَا يُعْجِزُ أَرْبَابَ الْحِيَلْ»
21 - فَكَمْ نَرَى مِن كُتُبٍ مُّزَيَّفَهْ … تَعِجُّ بِالْأَلْقَابِ مِنْهَا الْأَغْلِفَهْ
22 - قَدِ ادَّعَى مُخْرِجُهَا تَحْقِيقَهَا … لَيْسَت تُّسَاوِي فِي الدُّنَا تَوْرِيقَهَا
23 - قَدِ امْتَلَتْ مِمَّا بَدَا وَمَا اخْتَفَى … مِنْ عَبَثٍ وَّحَقُّهَا أَن تُتْلَفَا
***
২০ - বলা হয়ে থাকে: «যে ব্যক্তি তার নিজস্ব ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে প্রবেশ করে … সে এমন কিছু নিয়ে আসে যা কৌশলী বিশেষজ্ঞদেরও কিংকর্তব্যবিমূঢ় করে দেয়»
২১ - আমরা এমন কত জাল বই দেখতে পাই … যেগুলোর প্রচ্ছদসমূহ বিভিন্ন চটকদার উপাধিতে সয়লাব
২২ - এর প্রকাশক তা সম্পাদনা ও গবেষণার দাবি করেছে … অথচ দুনিয়াতে তা এর কাগজের মূল্যের সমানও নয়
২৩ - প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার অসারতায় এটি পরিপূর্ণ … আর এগুলোর প্রকৃত পাওনা হলো তা ধ্বংস করে ফেলা
***

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 42)