85 - لِنُسَخٍ وَّكُتُبٍ وَّعُلَمَا … فَلْيَقْتَصِدْ وَلْيَتَخَيَّرْ مُفْهِمَا
86 - وَعَدَمُ التَّرْقِيمِ لِلْآثَارِ … وَالتَّرْجَمَاتِ فِيهِ وَالْأَشْعَارِ
***

87 - وَقَصْرُهُ عَن رُّتْبَةِ النَّفَاسَهْ … بِتَرْكِهِ التَّقْدِيمَ وَالدِّرَاسَهْ
88 - فَيُهْمِلُ التَّعْرِيفَ بِالْمُؤَلِّفِ … وَذِكْرَ مَا سَبَقَ مِن مُّصَنَّفِ
89 - فِي فَنِّهِ وَزَمَنَ التَّأْلِيفِ … وَرُتْبَةَ الْعَالِمِ فِي التَّصْنِيفِ
৮৫ - বিভিন্ন পাণ্ডুলিপি, গ্রন্থ এবং আলেমদের রচনার ক্ষেত্রে … পরিমিত হওয়া এবং সুস্পষ্ট ও বোধগম্যটি নির্বাচন করা উচিত।
৮৬ - আর আসার (তথা পূর্বসূরিদের বাণী), জীবনী এবং কবিতা সমূহের ক্রমিক সংখ্যা প্রদান না করা (একটি ত্রুটি)।
***

৮৭ - আর ভূমিকা ও গবেষণাধর্মী পর্যালোচনা বর্জন করার কারণে … এর শ্রেষ্ঠত্বের মান ক্ষুণ্ণ হওয়া।
৮৮ - ফলে গ্রন্থকারের পরিচিতি প্রদান এবং … উক্ত বিষয়ে ইতিপূর্বে রচিত গ্রন্থাবলির উল্লেখ করতে অবহেলা করা হয়।
৮৯ - সংশ্লিষ্ট শাস্ত্রের বিষয়ে, রচনার সময়কাল … এবং গ্রন্থ সংকলনে সেই আলেমের মর্যাদার বর্ণনার ক্ষেত্রে।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 57)