"إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ مَجْلِسِهِ، ثُمَّ رَجَعَ إِلَيْهِ؛ فَهُوَ أَحَقُّ بِهِ".

‌‌477- بَابُ الْجُلُوسِ عَلَى الطَّرِيقِ - 536
872/1139 (صحيح) عَنْ أَنَسٍ: أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ صِبْيَانُ، فَسَلَّمَ عَلَيْنَا، وَأَرْسَلَنِي فِي حَاجَةٍ، وَجَلَسَ فِي الطَّرِيقِ يَنْتَظِرُنِي حَتَّى رَجَعْتُ إِلَيْهِ، قَالَ: فَأَبْطَأْتُ عَلَى أُمِّ سُلَيْمٍ. فَقَالَتْ: مَا حَبَسَكَ؟ فَقُلْتُ: بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ. قالت: ماهي؟ قلت: قُلْتُ: إِنَّهَا سِرٌّ. قَالَتْ: "فَاحْفَظْ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ".
"তোমাদের কেউ যখন তার বসার স্থান থেকে উঠে যায়, অতঃপর পুনরায় সেখানে ফিরে আসে; তবে সে-ই তার অধিক হকদার।"

‌৪৭৭- পরিচ্ছেদ: রাস্তার উপর বসা - ৫৩৬
৮৭২/১১৩৯ (সহীহ) আনাস হতে বর্ণিত: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের নিকট আসলেন যখন আমরা কিশোর ছিলাম। তিনি আমাদের সালাম দিলেন এবং আমাকে একটি প্রয়োজনে পাঠালেন। তিনি রাস্তায় বসে আমার জন্য অপেক্ষা করতে লাগলেন যতক্ষণ না আমি তাঁর নিকট ফিরে আসলাম। তিনি বলেন: (এ কারণে) উম্মু সুলাইমের নিকট পৌঁছাতে আমার বিলম্ব হলো। তিনি জিজ্ঞেস করলেন: কী তোমাকে আটকে রেখেছিল? আমি বললাম: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে একটি প্রয়োজনে পাঠিয়েছেন। তিনি বললেন: সেটি কী? আমি বললাম: সেটি একটি গোপন বিষয়। তিনি বললেন: "তবে তুমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর গোপন বিষয় রক্ষা করো।"

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 439)