‌‌42- باب قبلة الصبيان- 50
67/90 (صحيح) عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: أتقبلون صبيانكم؟! فَـ[والله/89] ما نُقَبِّلُهُمْ! فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: "أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرحمة؟! ".
68/91 (صحيح) عن أبي هُرَيْرَةَ قَالَ: قَبَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَسَنَ بْنَ عَلِيٍّ، وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسٌ، فَقَالَ الْأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا! فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ: " مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ".

‌‌43- بَابُ أدب الوالد وبره لولده - 51
69/93 (صحيح) عن النعمان بن بشير، أَنَّ أَبَاهُ انْطَلَقَ بِهِ إِلَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَحْمِلُهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! إِنِّي أُشْهِدُكَ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ كَذَا وَكَذَا، فَقَالَ:
‌৪২- পরিচ্ছেদ: শিশুদের চুম্বন করা- ৫০
৬৭/৯০ (সহিহ) আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: জনৈক গ্রাম্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল: আপনারা কি আপনাদের শিশুদের চুম্বন করেন? আল্লাহর কসম! আমরা তো তাদের চুম্বন করি না! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেন, তবে তাতে আমার কী করার আছে?"
৬৮/৯১ (সহিহ) আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুম্বন করলেন, তখন তাঁর নিকট আকরা ইবনে হাবিস আত-তামিমি বসা ছিলেন। আকরা বললেন: আমার দশটি সন্তান রয়েছে, আমি তাদের কাউকে কখনও চুম্বন করিনি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, অতঃপর বললেন: "যে দয়া করে না, তাকে দয়া করা হয় না।"

‌‌৪৩- পরিচ্ছেদ: পিতার শিষ্টাচার ও সন্তানের প্রতি তার সদাচরণ- ৫১
৬৯/৯৩ (সহিহ) নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তাঁর পিতা তাঁকে বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন এবং বললেন: হে আল্লাহর রাসূল! আমি আপনাকে সাক্ষী রাখছি যে, আমি নুমানকে অমুক অমুক বস্তু দান করেছি। তখন তিনি বললেন:

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 62)