"قَدْ أُعْطِيَ هَذَا مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ".

‌‌313- بَابُ قَوْلِ الرَّجُلِ: "يَا بُنَيَّ! " لِمَنْ أَبُوهُ لم يدرك الإسلام- 351
623/807- (صحيح لغيره) عن أنس قال: كُنْتُ خَادِمًا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: فَكُنْتُ أَدْخُلُ بِغَيْرِ اسْتِئْذَانٍ، فَجِئْتُ يَوْمًا، فَقَالَ: " كَمَا أَنْتَ يَا بُنَيَّ؛ فَإِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أمرٌ: لَا تدخلنّ إلا بإذن".
"একে দাঊদ পরিবারের বাঁশিগুলোর (সুর) মধ্য হতে একটি বাঁশি প্রদান করা হয়েছে।"

৩১৩- পরিচ্ছেদ: কোনো ব্যক্তির এমন ব্যক্তিকে ‘হে বৎস!’ বলা যার পিতা ইসলাম পায়নি- ৩৫১
৬২৩/৮০৭- (সহীহ লি-গাইরিহি) আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর খাদেম ছিলাম। তিনি বলেন: আমি অনুমতি গ্রহণ ছাড়াই প্রবেশ করতাম। একদিন আমি আসলাম, তখন তিনি বললেন: "হে বৎস! তুমি যেখানে আছ সেখানেই থাকো; কেননা তোমার পর এক নতুন নির্দেশ এসেছে: অনুমতি ছাড়া প্রবেশ করো না।"

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 300)