أَحَدُهُمَا: (صَحِيحٌ) لَازِمٌ لِلزَّوْجِ، فَلَيْسَ لَهُ فَكُّهُ بِدُونِ إِبَانَتِهَا؛ (كَشَرْطِ زِيَادَةٍ فِي مَهْرِهَا) عَلَى مَهْرِ مِثْلِهَا، (فَإِنْ لَمْ يَفِ بِذَلِكَ) الشَّرْطِ (فَلَهَا الفَسْخُ).
(وَ) النَّوْعُ الثَّانِي: (فَاسِدٌ)، وَهُوَ نَوْعَانٍ:
أَحَدُهُمَا: (يُبْطِلُ العَقْدَ) مِنْ أَصْلِهِ، (وَهُوَ) أَيِ المُبْطِلُ لِلنِّكَاحِ (أَرْبَعَةُ أَشْيَاءَ):
أَحَدُهَا: (نِكَاحُ الشِّغَارِ)، وَهُوَ أَنْ يُزَوِّجَهُ وَلِيَّتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ وَلِيَّتَهُ، وَلَا مَهْرَ بَيْنَهُمَا.
(وَ) الثَّانِي: نِكَاحُ (الْمُحَلِّلِ)؛ بِأَنْ يَتَزَوَّجَهَا بِشَرْطِ أَنَّهُ مَتَى أَحَلَّهَا لِلأَوَّلِ طَلَّقَهَا وَلَا نِكَاح بَيْنَهُمَا، أَوِ اتَّفَقَا عَلَيْهِ قَبْلَهُ، أَوْ نَوَى ذَلِكَ وَلَمْ يَرْجِعْ عَنْ نِيَّتِهِ عِنْدَ العَقْدِ.
(وَ) الثَّالِثُ: نِكَاحُ (الْمُتْعَةِ)، وَهُوَ أَنْ يَتَزَوَّجَهَا إِلَى مُدَّةٍ، أَوْ بِشَرْطِ طَلَاقِهَا مِنْهُ بِوَقْتٍ، أَوْ يَنْوِيَهُ، أَوْ يَتَزَوَّجَ الغَرِيبُ بِنِيَّةِ طَلَاقِهَا إِذَا خَرَجَ.
(وَ) الرَّابِعُ: النِّكَاحُ (الْمُعَلَّقُ عَلَى شَرْطٍ غَيْرَ مَشِيئَةِ اللهِ تَعَالَى)؛ كَـ «زَوَّجْتُكَ إِذَا جَاءَ رَأْسُ الشَّهْرِ»، أَوْ «إِنْ رَضِيَتْ أُمُّهَا»، وَنَحْوِ ذَلِكَ، فَيَبْطُلُ العَقْدُ فِي ذَلِكَ كُلِّهِ.
(وَ) النَّوْعُ الثَّانِي مِنَ الفَاسِدِ: (فَاسِدٌ لَا يُبْطِلُهُ) أَيِ النِّكَاحَ، وَيَصِحُّ العَقْدُ مَعَهُ؛ (كَشَرْطِ أَلَّا مَهْرَ) لَهَا، (أَوْ لَا نَفَقَةَ) لَهَا، (أَوْ أَنْ يُقِيمَ عِنْدَهَا أَكْثَرَ مِنْ ضَرَّتِهَا أَوْ أَقَلَّ) مِنْهَا.
(وَإِنْ شَرَطَ) الزَّوْجُ (نَفْيَ عَيْبٍ) عَنِ الزَّوْجَةِ (لَا يُفْسَخُ بِهِ النِّكَاحُ) - كَشَرْطِهَا نَاطِقَةً أَوْ سَمِيعَةً أَوْ بَصِيرَةً وَنَحْوِهِ -، (فَوُجِدَ بِهَا: فَلَهُ الفَسْخُ).

তাদের একটি হলো: (সহীহ বা বৈধ) যা স্বামীর জন্য আবশ্যক। স্ত্রীকে বিচ্ছেদ করা ছাড়া স্বামীর পক্ষে তা ভঙ্গ করা সম্ভব নয়; (যেমন মোহরানা বৃদ্ধির শর্ত করা) তার মোহরে মিসল (সমপর্যায়ের নারীদের মোহরানা) অপেক্ষা বেশি। (অতঃপর সে যদি পূর্ণ না করে) সেই শর্ত, (তবে স্ত্রীর জন্য বিবাহ বিচ্ছেদের অধিকার থাকবে)।
(এবং) দ্বিতীয় প্রকার হলো: (ফাসিদ বা অবৈধ), আর তা দুই প্রকার:
তাদের একটি: (যা মূলগতভাবে বিবাহ বাতিল করে দেয়), (আর তা) অর্থাৎ যা বিবাহ বাতিলকারী বিষয় তা (চারটি):
তার একটি হলো: (নিকাহে শিগাস বা বিনিময় বিবাহ); আর তা হলো অভিভাবক তার অধীনস্থ নারীকে কারো সাথে এই শর্তে বিবাহ দেওয়া যে, অন্য ব্যক্তিও তার অধীনস্থ নারীকে তার সাথে বিবাহ দিবে এবং তাদের মাঝে কোনো মোহরানা থাকবে না।
(এবং) দ্বিতীয়টি হলো: (মুহাল্লিল বা হালালাকারীর) বিবাহ; এভাবে যে, সে তাকে এই শর্তে বিবাহ করল যে, যখনই সে তাকে প্রথম স্বামীর জন্য হালাল করে দেবে তখন তাকে তালাক দিয়ে দিবে এবং তাদের মাঝে কোনো (প্রকৃত) বিবাহ থাকবে না। অথবা তারা বিবাহের আগেই এ বিষয়ে একমত হলো, অথবা সে মনে মনে এই নিয়ত করল এবং বিবাহের সময় তার নিয়ত থেকে ফিরে আসল না।
(এবং) তৃতীয়টি হলো: (নিকাহে মুতআ বা সাময়িক বিবাহ); আর তা হলো তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা, অথবা একটি নির্দিষ্ট সময়ে তাকে তালাক দেওয়ার শর্তে বিবাহ করা, অথবা মনে মনে এমন নিয়ত রাখা, অথবা কোনো প্রবাসী ব্যক্তি এই নিয়তে বিবাহ করা যে, সে যখন চলে যাবে তখন তাকে তালাক দিয়ে দিবে।
(এবং) চতুর্থটি হলো: সেই বিবাহ (যা আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত অন্য কোনো শর্তের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে); যেমন: "আমি তোমার সাথে বিবাহ দিলাম যখন মাস শুরু হবে", অথবা "যদি তার মা সন্তুষ্ট হয়" এবং এই জাতীয় বিষয়। এমতাবস্থায় এসবের সবক্ষেত্রেই বিবাহ চুক্তিটি বাতিল হয়ে যাবে।
(এবং) ফাসিদের দ্বিতীয় প্রকার হলো: (এমন ফাসিদ যা বিবাহকে বাতিল করে না), অর্থাৎ বিবাহটি বাতিল হয় না বরং বিবাহের চুক্তিটি সহীহ হয়ে যায়; (যেমন এই শর্ত করা যে তার কোনো মোহরানা থাকবে না), (অথবা কোনো ভরণপোষণ থাকবে না), (অথবা স্বামী তার সতিনের তুলনায় তার নিকট বেশি সময় বা কম সময় অবস্থান করবে)।
(আর যদি) স্বামী স্ত্রীর মাঝে (এমন কোনো ত্রুটি না থাকার শর্ত করে), (যার কারণে বিবাহ আপনাআপনি বাতিল হয় না) - যেমন শর্ত করল যে সে কথা বলতে পারে অথবা শুনতে পারে অথবা দেখতে পারে এবং এই জাতীয় - (অতঃপর তার মাঝে ত্রুটি পাওয়া যায়: তবে স্বামীর জন্য বিবাহ বিচ্ছেদের অধিকার থাকবে)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 153)