189 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبُو مَعْمَرٍ الْهُذَلِيُّ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ أَبُو زُبَيْدٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصَةَ، وَمُطَرِّفٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ: «إِنَّ‌‌ أَهْلَ الدَّرَجَاتِ الْعُلَى لَيَرَاهُمْ مَنْ أَسْفَلَ مِنْهُمْ كَمَا تَرَوْنَ الْكَوْكَبَ الدُّرِّيَّ فِي أُفُقِ السَّمَاءِ وَإِنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ مِنْهُمْ وَأَنْعَمَا»
১৮৯ - আমাদের নিকট আবদুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেন: আমার নিকট আবু মা’মার আল-হুযালী ইসমাঈল ইবনে ইবরাহিম ইবনে মা’মার বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের নিকট আবসার আবু যুবাইদ বর্ণনা করেছেন সালিম ইবনে আবি হাফসা ও মুতাররিফ হতে, তারা আতিয়্যাহ হতে, তিনি আবু সাঈদ হতে এবং তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: «নিশ্চয় উচ্চ মর্যাদার অধিকারীগণকে তাদের নিচের স্তরের লোকেরা অবশ্যই দেখতে পাবে, যেমন তোমরা আসমানের দিগন্তে উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও। আর আবু বকর ও উমর তাদেরই অন্তর্ভুক্ত এবং তারা কতই না উত্তম (নেয়ামতপ্রাপ্ত)»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 288)