78 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ قَالَ: «أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالَانِ.» قَالَ: فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
৭৮ - আহমাদ ইবনে মানী‘ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আবু আহমাদ আয-যুবায়রী আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: ঈসা ইবনে তাহমান আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আনাস ইবনে মালিক আমাদের নিকট পশমহীন চামড়ার এমন দু’টি জুতা বের করে আনলেন যেগুলোতে দু’টি করে ফিতা ছিল। তিনি (ঈসা) বলেন: পরবর্তীতে সাবিত আনাসের সূত্রে আমার নিকট বর্ণনা করেছেন যে, সেই জুতা দু’টি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 83)