55 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، وَأَبُو تُمَيْلَةَ، وَزَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْقَمِيصُ»
৫৫ - মুহাম্মদ ইবনে হুমাইদ আর-রাজি আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: ফজল ইবনে মূসা, আবু তুমাইলা এবং যায়েদ ইবনে হুবাব আমাদের নিকট আব্দুল মুমিন ইবনে খালিদ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে এবং তিনি উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পোশাকের মধ্যে কামিস (জামা) সর্বাধিক প্রিয় ছিল।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 67)