366 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ بَمَلَلٍ عَلَى ظَهْرِ الْقَدَمِ»
৩৬৬ - আমাদের নিকট ইসহাক ইবনু মানসুর বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের সংবাদ দিয়েছেন আবদুর রাজ্জাক, তিনি মা’মার থেকে, তিনি কাতাদাহ থেকে, তিনি আনাস ইবনু মালিক থেকে বর্ণনা করেন যে: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ‘মালাল’ নামক স্থানে তাঁর পায়ের পিঠের উপরিভাগে শিঙা লাগিয়েছিলেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 304)