267 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً»
২৬৭ - আমাদের নিকট বর্ণনা করেছেন আবু কুরাইব মুহাম্মদ ইবনুল আলা, তিনি বলেন: আমাদের নিকট বর্ণনা করেছেন অকী, শু'বাহ থেকে, তিনি আবু জামরাহ থেকে, তিনি ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: «নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতে তেরো রাকাত সালাত আদায় করতেন।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 225)