1 - قَالَ الْحَافِظُ أَبُو عِيسَى مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ سَوْرَةٍ التِّرْمِذِيُّ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلَا بِالْقَصِيرِ، وَلَا بِالْأَبْيَضِ الْأَمْهَقِ، وَلَا بِالْآدَمِ، وَلَا بِالْجَعْدِ الْقَطَطِ، وَلَا بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ تَعَالَى عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَتَوَفَّاهُ اللَّهُ تَعَالَى عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»
১ - হাফেয আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা ইবনে সাওরাহ আত-তিরমিযী বলেন, কুতাইবা ইবনে সাঈদ আবু রাজা আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন মালিক ইবনে আনাস থেকে, তিনি রাবিআ ইবনে আবি আব্দুর রহমান থেকে, তিনি আনাস ইবনে মালিক (রাযি.) থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁকে বলতে শুনেছেন: «রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক দীর্ঘকায় ছিলেন না এবং একেবারে খাটোও ছিলেন না। তিনি অতিরিক্ত ধবধবে সাদা (বিবর্ণ) ছিলেন না এবং একদম শ্যামবর্ণের ছিলেন না। তাঁর চুল অতিশয় কোঁকড়ানো ছিল না এবং একেবারে সোজাও ছিল না। আল্লাহ তাআলা তাঁকে চল্লিশ বছর বয়সের প্রারম্ভে নবুওয়াত দিয়ে প্রেরণ করেছেন। অতঃপর তিনি মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন। আর আল্লাহ তাআলা তাঁকে ষাট বছর বয়সের প্রারম্ভে ওফাত দান করেন। সে সময় তাঁর মাথা ও দাড়িতে বিশটি চুলও সাদা ছিল না।»
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 28)