101 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الصَّلتِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ وَلَا إِخَالُهُ إِلَّا قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَخَتَّمُ فِي يَمِينِهِ»
১০১ - মুহাম্মাদ ইবনে হুমাইদ আর-রাযী আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: জারীর আমাদের নিকট মুহাম্মাদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেছেন, তিনি আস-সালত ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবনে আব্বাস তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন এবং আমার প্রবল ধারণা তিনি একথাই বলেছেন যে: «রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন»।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 94)