98 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ: رَأَيْتُ ابْنَ أَبِي رَافِعٍ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ: «كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَخَتَّمُ فِي يَمِينِهِ»
৯৮ - আহমাদ ইবনে মানী‘ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: ইয়াযীদ ইবনে হারুন আমাদের নিকট বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে সালামাহ থেকে, তিনি বলেন: আমি ইবনে আবু রাফি‘কে তাঁর ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আমি তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: আমি আবদুল্লাহ ইবনে জাফরকে তাঁর ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনে জাফর বলেন: “আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন।”
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 92)