671 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ مَوْلًى لِأُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، رضي الله عنها قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الصُّبْحَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَعَمَلًا صَالِحًا، وَرِزْقًا طَيِّبًا»
৬৭১ - আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন আলী ইবন আবদুল আজিজ, তিনি বলেন আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন মুসলিম ইবন ইবরাহীম, তিনি বলেন আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন শু'বাহ, তিনি মূসা ইবন আবী আয়েশা থেকে, তিনি উম্মে সালামাহ (রাযিয়াল্লাহু আনহা)-এর জনৈক আযাদকৃত দাস থেকে, তিনি উম্মে সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন সকালের সালাত আদায় করতেন তখন বলতেন: «হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, নেক আমল এবং পবিত্র রিযিক প্রার্থনা করছি»
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 213)