بَابُ ذِكْرِ أَخْبَارٍ رُوِيَتْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: تَأَوَّلَهَا بَعْضُ مَنْ لَمْ يَتَحَرَّ الْعِلْمَ عَلَى غَيْرِ تَأْوِيلِهَا فَفَتَنَ عَالِمًا مِنْ أَهْلِ الْجَهْلِ وَالْغَبَاوَةِ، حَمَلَهُمُ الْجَهْلُ - بِمَعْنَى الْخَبَرِ - عَلَى الْقَوْلِ بِالتَّشْبِيهِ، جَلَّ وَعَلَا عَنْ أَنْ يَكُونَ وَجْهُ خَلْقٍ مِنْ خَلْقِهِ مِثْلَ وَجْهِهِ، الَّذِي وَصَفَهُ اللَّهُ بِالْجَلَالِ وَالْإِكْرَامِ، وَنَفَى الْهَلَاكَ عَنْهُ
অধ্যায়: নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সেই সকল সংবাদের বর্ণনা, যেগুলোর ভুল ব্যাখ্যা করেছে এমন কিছু লোক যারা ইলম বা জ্ঞান অন্বেষণে নিষ্ঠাবান নয়; ফলে তারা অজ্ঞ ও স্থুলবুদ্ধিসম্পন্ন এক বিশাল জনগোষ্ঠীকে বিভ্রান্তিতে ফেলেছে। সংবাদের মর্মার্থ সম্পর্কে অজ্ঞতা তাদেরকে সৃষ্টির সাথে আল্লাহর সাদৃশ্য প্রদানের (তাশবিহ) উক্তির দিকে ধাবিত করেছে। অথচ আল্লাহ মহান ও সুউচ্চ; তাঁর কোনো সৃষ্টির চেহারা তাঁর চেহারার সদৃশ হওয়া থেকে তিনি পবিত্র, যে চেহারাকে আল্লাহ প্রতাপ ও মহিমার বিশেষণে বিশেষিত করেছেন, এবং যা থেকে তিনি ধ্বংস হওয়াকে নাকচ করেছেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 81)