‌‌بَابٌ مِنْ صِفَةِ تَكَلُّمِ اللَّهِ عز وجل بِالْوَحْيِ وَالْبَيَانِ أَنَّ كَلَامَ رَبِّنَا عز وجل لَا يُشْبِهُ كَلَامَ الْمَخْلُوقِينَ، لِأَنَّ كَلَامَ اللَّهِ كَلَامٌ مُتَوَاصِلٌ، لَا سَكْتَ بَيْنَهُ، وَلَا سَمْتَ، لَا كَكَلَامِ الْآدَمِيِّينَ الَّذِي يَكُونُ بَيْنَ كَلَامِهِمْ سَكْتٌ وَسَمْتٌ، لِانْقِطَاعِ النَّفَسِ أَوِ التَّذَاكُرِ، أَوِ الْعِيِّ، مُنَزَّهٌ اللَّهُ مُقَدَّسٌ مِنْ ذَلِكَ أَجْمَعَ تَبَارَكَ وَتَعَالَى
মহান ও পরাক্রমশালী আল্লাহর ওহি এবং বর্ণনার মাধ্যমে কথা বলার বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ: নিশ্চয়ই আমাদের মহান ও পরাক্রমশালী প্রতিপালকের কথা সৃষ্টির কথার সদৃশ নয়; কারণ আল্লাহর কথা হলো নিরবচ্ছিন্ন কথা, যার মাঝে কোনো বিরতি বা নিস্তব্ধতা নেই। এটি মানুষের কথার মতো নয়, যাদের কথার মাঝে শ্বাসপ্রশ্বাস গ্রহণ, কোনো কিছু স্মরণ করা কিংবা বাচন-অক্ষমতার কারণে বিরতি ও নিস্তব্ধতা তৈরি হয়; আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে পুত-পবিত্র ও সুমহান। তিনি বরকতময় ও সুউচ্চ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 349)