أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بِشْرَانَ بِبَغْدَادَ، أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّزَّازُ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ ، ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ صَدَقَةَ بْنِ الْمُثَنَّى ، حَدَّثَنِي جَدِّي، رِيَاحُ بْنُ الْحَارِثِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، كَانَ فِي الْمَسْجِدِ الْأَكْبَرِ وَعِنْدَهُ أَهْلُ الْكوفَةِ فَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي لَمْ أَكُنْ أَرْوِي عَنْهُ كَذِبًا يَسْأَلُنِي عَنْهُ إِذَا لَقِيتهُ أَنَّهُ قَالَ: أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ، وَعُمَرُ فِي الْجَنَّةِ، وَعُثْمَانُ فِي الْجَنَّةِ، وَعَلِيٌّ فِي الْجَنَّةِ، وَطَلْحَةُ فِي الْجَنَّةِ، وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الْجَنَّةِ، وَسَعْدُ بْنُ مَالِكٍ فِي الْجَنَّةِ، وَتَاسِعُ الْمُسْلِمِينَ لَوْ شِئْتُ أَنْ أُسَمِّيَهُ لَسَمَّيْتُهُ " قَالَ: فَرَجَعَ أَهْلُ الْمَسْجِدِ يُنَاشِدُونَهُ، يَا صَاحِبَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، مِنَ التَّاسِعُ؟ قَالَ نَشَدْتُمُونِي بِاللَّهِ وَاللَّهُ عَظِيمٌ، أنا تَاسِعُ الْمُؤْمِنِينَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَاشِرُ ثُمَّ أَتْبَعَ ذَلِكَ يَمِينًا وَاللَّهِ لَمَشْهَدٌ شَهِدَهُ رَجُلٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَفْضَلُ مِنْ عَمَلِ أَحَدِكُمْ وَلَوْ عُمِّرَ عُمْرَ نُوحٍ
বাগদাদে আবু আল-হুসাইন আলী বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন বিশরান আমাদের সংবাদ দিয়েছেন, আবু জাফর মুহাম্মদ বিন আমর আর-রাজজাজ আমাদের সংবাদ দিয়েছেন, আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন মনসুর আমাদের কাছে বর্ণনা করেছেন, ইয়াহইয়া বিন সাঈদ আমাদের কাছে বর্ণনা করেছেন সাদাকা বিন আল-মুসান্না থেকে, তিনি বলেন, আমার দাদা রিয়াহ বিন আল-হারিস আমার কাছে বর্ণনা করেছেন যে, মুগীরা বিন শুবা কুফার বড় মসজিদে উপস্থিত ছিলেন এবং তাঁর নিকটে কুফাবাসীরা অবস্থান করছিলেন। তখন সাঈদ বিন যায়েদ বললেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যা আমার দুই কান শ্রবণ করেছে এবং আমার অন্তর ধারণ করেছে। কেননা আমি তাঁর পক্ষ থেকে কোনো মিথ্যা বর্ণনা করছি না যার জন্য কিয়ামতে তাঁর সাথে সাক্ষাতের সময় আমাকে জিজ্ঞাসিত হতে হয়। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, যুবাইর জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি এবং সাদ বিন মালিক জান্নাতি। আর মুসলমানদের নবম ব্যক্তি—আমি চাইলে তাঁর নামও প্রকাশ করতে পারি।” বর্ণনাকারী বলেন, তখন মসজিদের উপস্থিত লোকেরা তাঁকে বিনীত অনুরোধ করে বলতে লাগলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী! সেই নবম ব্যক্তি কে?” তিনি বললেন, “তোমরা যখন আল্লাহর দোহাই দিয়ে আমাকে জিজ্ঞাসা করলে—আর আল্লাহ মহান—তবে শোনো, আমিই মুমিনদের নবম ব্যক্তি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম ব্যক্তি।” এরপর তিনি শপথ করে বললেন, “আল্লাহর কসম! কোনো ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক মুহূর্তের উপস্থিতি তোমাদের কারো সারা জীবনের আমল অপেক্ষা উত্তম, যদিও সে নূহ (আলাইহিস সালাম)-এর ন্যায় দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়।”
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 331)