بَابُ الْقَوْلِ فِي إِثْبَاتِ نُبُوَّةِ مُحَمَّدٍ الْمُصْطَفَى صلى الله عليه وسلم وَهُوَ أَبُو الْقَاسِمِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ هَاشِمِ بْنِ عَبْدِ مَنَافِ بْنِ قُصَيِّ بْنِ كِلَابِ بْنِ مُرَّةَ بْنِ كَعْبٍ، سَمَّاهُ اللَّهُ مُحَمَّدًا وَأَحْمَدَ صلى الله عليه وسلم وَسَمَّاهُ أَسْمَاءً أُخَرَ ذَكَرْنَاهَا فِي كِتَابِ الدَّلَائِلِ، وَدَلَائِلُ النُّبُوَّةِ كَثِيرَةٌ وَالْأَخْبَارُ بِظُهُورِ الْمُعْجِزَاتِ نَاطِقَةٌ، وَهِيَ وَإِنْ كَانَتْ فِي آحَادِ أَعْيَانِهَا غَيْرَ مُتوَاتِرَةٍ فَفِي جِنْسِهَا مُتوَاتِرَةٌ مُتظَاهِرَةٌ مِنْ طرِيقِ الْمَعْنَى؛ لِأَنَّ كُلَّ شَيْءٍ مِنْهَا مُشَاكِلٌ لِصَاحِبِهِ فِي أَنَّهُ أَمْرٌ مُزْعِجٌ لِلخَوَاطِرِ نَاقِضٌ لِلْعَادَاتِ. وَهَذَا أَحَدُ وُجُوهِ التَّوَاتُرِ الَّذِي يَثْبُتُ بِهَا الْحُجَّةَ وَيَنْقَطِعُ بِهَا الْعُذْرُ وَقَدْ جَمَعْنَاهَا فِي كِتَابٍ مَعَ بَيَانِ مَا جَرَى عَلَيْهِ أَحْوَالُ صَاحِبِ الْمُعْجِزَةِ أَيَّامَ حَيَاتِهِ صلى الله عليه وسلم فِي خَمْسِينَ جُزْءًا، وَنَحْنُ نُشِيرُهَا هنَا إِنْ شَاءَ اللَّهُ فِي مُعْجِزَاتِهِ وَدَلَائِلِ نُبُوَّتِهِ إِلَى مَا يَلِيقُ بِهَذَا الْكِتَابِ عَلَى طرِيقِ الَاخْتِصَارِ. فَمِنْ دَلَائِلِ نُبُوَّتِهِ الَّتِي اسْتَدَلَّ بِهَا أَهْلُ الْكِتَابِ عَلَى صِحَّةِ نُبُوَّتِهِ مَا
মুহাম্মদ আল-মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুয়ত প্রমাণের পরিচ্ছেদ; তিনি হলেন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব। আল্লাহ তাঁর নাম রেখেছেন মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁকে আরও বিভিন্ন নামে অভিহিত করেছেন যা আমরা 'দালাইল' কিতাবে উল্লেখ করেছি। আর নবুয়তের প্রমাণসমূহ অগণিত এবং মুজিজা প্রকাশের সংবাদসমূহ সুস্পষ্ট। এই মুজিজাগুলো এককভাবে বর্ণিত হওয়ার কারণে মুতাওয়াতির না হলেও, স্বজাতীয় অর্থের দিক থেকে মুতাওয়াতির ও সুপ্রমাণিত; কারণ এর প্রতিটি বিষয়ই এই দিক থেকে সদৃশ যে, তা মানুষের চিন্তাশক্তিকে আলোড়িত করে এবং অভ্যস্ত রীতিকে ভঙ্গ করে। আর এটি মুতাওয়াতির হওয়ার অন্যতম একটি সুরত যার মাধ্যমে দলিল প্রতিষ্ঠিত হয় এবং অজুহাত নিঃশেষ হয়ে যায়। আমরা মুজিজার অধিকারী (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনদ্দশার ঘটনাবলির বর্ণনাসহ এগুলোকে পঞ্চাশটি খণ্ডে একটি কিতাবে সংকলিত করেছি। আমরা এখানে ইনশাআল্লাহ তাঁর মুজিজা ও নবুয়তের প্রমাণসমূহ থেকে এই কিতাবের উপযোগী করে সংক্ষেপে আলোকপাত করব। তাঁর নবুয়তের প্রমাণসমূহের মধ্যে অন্যতম হলো—যার মাধ্যমে আহলে কিতাবগণ তাঁর নবুয়তের সত্যতার সপক্ষে দলিল পেশ করেছেন—তা হলো...
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 255)