566 - حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ لَيْثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ نَشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ قَالَ: لِأَنْ أَجْمَعَ نَفَرًا مِنْ إِخْوَانِي عَلَى صَاعٍ أَوْ صَاعَيْنِ مِنْ طَعَامٍ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَخْرُجَ إِلَى سُوقِكُمْ فَأُعْتِقَ رَقَبَةً
ضعيف
৫৬৬ - সুলায়মান আবুুর রাবী' আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: জারীর ইবনে আব্দুল হামীদ আমাদের নিকট বর্ণনা করেছেন লাইস থেকে, তিনি মুহাম্মাদ ইবনে নাশর থেকে, তিনি মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ থেকে, তিনি আলী (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: এক বা দুই সা' খাবারের ওপর আমার একদল ভাইকে একত্রিত করা আমার কাছে তোমাদের বাজারে গিয়ে একজন দাস মুক্ত করার চেয়ে অধিক প্রিয়।
যঈফ

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 199)