52 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونَ، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَيَجْهَلُونَ عَلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ، قَالَ: «لَئِنْ كَانَ كَمَا تَقُولُ كَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ»
صحيح
صحيح
৫২ - মুহাম্মদ ইবনু উবায়দুল্লাহ আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবনু আবূ হাযেম আমাদের নিকট বর্ণনা করেছেন আলা থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল, আমার এমন কিছু আত্মীয় আছে যাদের সাথে আমি সম্পর্ক বজায় রাখি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে; আমি তাদের সাথে সদাচরণ করি কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে; তারা আমার সাথে মূর্খতাসূলভ আচরণ করে কিন্তু আমি তাদের প্রতি সহনশীলতা প্রদর্শন করি। তিনি বললেন: "তুমি যা বললে বিষয়টি যদি তেমনই হয়, তবে তুমি যেন তাদের মুখে জ্বলন্ত ছাই ঢুকিয়ে দিচ্ছ। আর যতক্ষণ তুমি এই অবস্থায় অটল থাকবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে একজন সাহায্যকারী সর্বদা থাকবে।"
সহীহ
সহীহ
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 32)